জাসমিন খাতুন
বহু বছর পর স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রকল্প চালু হতে চলেছে বাংলায়।আগামীকাল থেকেই শুরুর পথে। জানা গিয়েছে, স্বাস্থ্যসাথীর মতো পরিবার পিছু একটি কার্ড নয়, পরিবারের প্রতি সদস্য পাবেন আলাদা আলাদা কার্ড। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বাড়িতে বাড়িতে বিশেষ কার্ড পৌঁছে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সহায়তায়। পশ্চিমবঙ্গের আনুমানিক দেড় কোটি পরিবার, ৬ কোটি নাগরিক আয়ুষ্মান ভারতের অর্ন্তভুক্ত হতে চলেছে। আয়ুষ্মানের পাশাপাশি চালু করা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। যাঁরা আয়ুষ্মান কার্ড পাবেন না, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। জানা গিয়েছে, হাসপাতালে রোগী ভর্তির সময় যদি কোনও উপভোক্তা কার্ড নিতে ভুল করেন তাতেও সমস্যা নেই। আধার নম্বর দিলেই মিলবে পরিষেবা। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা দুই প্রকল্পই আধার কার্ডের সঙ্গে সংযুক্ত। সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির সময় উপভোক্তাদের শুধুমাত্র আধার কার্ড নিয়ে গেলেই হবে। আধার কার্ডের নম্বর টাইপ করলেই মুহূর্তে বেরিয়ে যাবেন উপভোক্তার বিস্তারিত তথ্য।
![]() |
| Image credit- TN |
জানা গেছে, আগাম রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য নানান শর্ত রয়েছে। এই কারণে আয়ুষ্মানে যাঁদের নাম উঠবে না, তাঁদের জন্য একই দিনে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা। তবে এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী। অন্তত তিন মাস তিনটি প্রকল্প পাশাপাশি চলবে। পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে স্বাস্থ্যসাথী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর। এই শুক্রবার সাংবাদিক সম্মেলন থেকে স্বাস্থমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনিই প্রাথমিকভাবে ৩ হাজার মানুষের হাতে আয়ুষ্মান ভারত কার্ড তুলে দেবেন। স্বাস্থসাথীর মতো শুধু হাসপাতালে প্যাকেজের টাকাটুকু নয়। আয়ুষ্মান ভারতে মিলবে ভর্তির আগের তিনদিন এমনকি হাসপাতাল থেকে ছুটি হওয়ার পরের পনেরো দিনের খরচও।

0 Comments