বেঙ্গল মিরর, কলকাতা, ১৯ জুন ২০২৬: স্নায়ুর বিভিন্ন রোগ এখন মানুষের জন্য বড় স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠছে। তাই দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে মণিপাল হাসপাতাল মুকুন্দপুর তাদের নিউরোসায়েন্সেস সেন্টার অব এক্সেলেন্স-এর অধীনে অত্যাধুনিক নিউরো বাইপ্লেন ক্যাথল্যাব চালু করেছে। এর মাধ্যমে পূর্ব ভারতে নিউরোভাসকুলার চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা হল। এই অত্যাধুনিক ব্যবস্থা উন্নত ইমেজিং প্রযুক্তি এবং কম কাটা-ছেঁড়ার মাধ্যমে জটিল স্নায়ুরোগের চিকিৎসার সুযোগ করে দেবে। এর ফলে পূর্ব ভারতের রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য অন্য অঞ্চলে যেতে হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতালস ইস্ট রিজিয়নের ডিরেক্টর ও সিনিয়র কনসালট্যান্ট (নিউরোইন্টারভেনশন ও এন্ডোভাসকুলার সার্জারি) ডা. সুকল্যাণ পুরকায়স্থ এবং মণিপাল হাসপাতাল মুকুন্দপুর ক্লাস্টারের সিনিয়র কনসালট্যান্ট (নিউরো ইন্টারভেনশনাল রেডিওলজি) ডা. নির্মাল্য রায়। তাঁরা আধুনিক প্রযুক্তি কীভাবে স্নায়ুরোগের চিকিৎসাকে আরও উন্নত করছে, সে বিষয়ে আলোচনা করেন।
এই দিনের অনুষ্ঠানে ডা. সুকল্যাণ পুরকায়স্থ বলেন, “নিউরো বাইপ্লেন ক্যাথল্যাব চালু হওয়া পূর্ব ভারতে উন্নত স্নায়ু ও রক্তনালীর চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্ট্রোক বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ এবং দীর্ঘমেয়াদি অক্ষমতারও বড় কারণ। এই ধরনের জরুরি অবস্থায় প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। দেরি হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। নতুন এই প্রযুক্তি দ্রুত রোগ নির্ণয়, সঠিক পরিকল্পনা এবং কম কাটা-ছেঁড়ার মাধ্যমে আরও নিখুঁত চিকিৎসা করতে সাহায্য করবে। এর ফলে রোগীরা নিজেদের এলাকার কাছেই উন্নত চিকিৎসার সুবিধা পাবেন এবং চিকিৎসার ফলও আরও ভালো হবে।” ডা. নির্মাল্য রায় বলেন, “স্নায়ু ও রক্তনালীর চিকিৎসায় সঠিক ছবি পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। নিউরো বাইপ্লেন ক্যাথল্যাবের মাধ্যমে নিউরো বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, নিউরোরেডিওলজিস্ট, নিউরোসার্জন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করতে পারবেন। এর উন্নত মানের ছবি জটিল সমস্যাগুলি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এবং সঠিক চিকিৎসার পরিকল্পনা করতে সুবিধা হবে। বিশেষ করে গুরুতর রোগীদের ক্ষেত্রে দ্রুত এবং নিখুঁত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ভূমিকা পালন করবে।”
প্রসঙ্গত, মণিপাল হাসপাতাল মুকুন্দপুরের এই নতুন উদ্যোগ পূর্ব ভারতের মানুষের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রযুক্তি ও বিশেষজ্ঞ পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকেই আরও শক্তিশালী করল। এর মাধ্যমে উন্নত স্ট্রোক চিকিৎসার সুযোগ বাড়বে, চিকিৎসায় দেরি কমবে এবং রোগীরা বিশ্বমানের আধুনিক ও কম কাটা-ছেঁড়ার স্নায়ু চিকিৎসার সুবিধা পাবেন।

0 Comments