সপ্তদশ বিধানসভা ভাঙলেন রাজ্যপাল, জারি হল নোটিফিকেশন: মমতার ভবিষ্যৎ কি?

বেঙ্গল মিরর ডেস্ক: আজ ছিল বর্তমান পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভার মেয়াদের শেষ দিন। আর নিয়ম মেনেই এইদিন প্রথাগতভাবে রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক বিবৃতি জারি করলেন রাজ্যপাল আর এন রবি। পরিষদীয় দফতর থেকে এ দিন গেজেট নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ক্লজের (বি) উপধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি বর্তমান বিধানসভা ভেঙে দিচ্ছেন।

মুখ্যমন্ত্রী কি তবে পদত্যাগ করলেন?

এখানেই রয়েছে বড় টুইস্ট। সাধারণত বিধানসভা ভাঙার সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের জল্পনা শুরু হয়, তবে এক্ষেত্রে তেমনটা ঘটছে না। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি। বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া মাত্র। অন্তর্বর্তী সময় পার করে আগামী ৯ মে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেননি

আগামিতে কি কি হবে? 

সংবিধান বিশেষজ্ঞদের মতে, পরবর্তী মন্ত্রিসভার শপথ গ্রহণের পরেই নতুন বিধানসভার অধিবেশন ডাকা হবে। তবে তার আগে রয়েছে এক গুচ্ছ প্রথাগত কাজ। প্রথমত- প্রোটেম স্পিকার নিয়োগ: অধিবেশন শুরুর আগে নবনির্বাচিত বিধায়কদের মধ্য থেকে একজনকে ‘প্রোটেম স্পিকার’ হিসেবে বেছে নেবেন রাজ্যপাল। তাঁকে শপথ পাঠ করাবেন স্বয়ং রাজ্যপাল অথবা বিধানসভার সচিব। এরপরই শাসকদল বিজেপির মনোনীত প্রার্থীকে অধ্যক্ষ বা স্পিকার হিসেবে নির্বাচিত করা হবে এবং তাঁকে শপথ পাঠ করাবেন প্রোটেম স্পিকার। এর পরে যিনি অধ্যক্ষ হবেন তিনি রাজ্যপালকে আমন্ত্রন জানাতে পারে, অথনা নিজে নবনির্বাচিত বিধায়কদের বিধানসভার সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করাবেন। এরপরে কাজ শুরু করবে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা।

Post a Comment

0 Comments