চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদ মেডিক্যালে

বেঙ্গল মিরর ডেস্কঃ চিকিৎসার গাফিলতিতে বহরমপুরের চৌরিগাছার বিক্রম দাসের মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যালে। জানা গিয়েছে, কোষ্ঠকাঠিন্যর চিকিৎসা করাতে এসে মৃত্যু হয় ওই তাঁর। কয়েক দিন ধরেই কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন বিক্রম। স্থানীয় চিকিৎসকের কাছে ট্যাবলেট খেয়ে হঠাৎ করেই বমি ও পায়খানা শুরু হয়ে যায়। তারপর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় বিক্রমের। 

এ নিয়ে বিক্রমের বাবা-সহ পরিবারের দাবি, আইসিইউয়ে ভর্তি করলে বিক্রমকে বাঁচানো যেত। অথচ প্রায় দু’ঘণ্টা ধরে ফেলে রাখা হয়। চিকিৎসার অভাবে তাঁর তরতাজা ছেলের প্রাণ চলে গেল বলে অভিযোগ বিক্রমের বাবা মনোজ দাসের। বিক্রমের স্ত্রী ও ২ বছরের বাচ্চা রয়েছে। বিক্রমের কাকা মেঘনাথ দাস বলেন, বারবার কর্তব্যরত চিকিৎসককে বলা সত্ত্বেও উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে বিক্রমের। ঘটনার বিচার চান তিনি। অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, মুর্শিদাবাদ মেডিক্যালে ২৪টি আইসিইউ বেড সবসময় ভর্তি থাকে। ফলে কোনও রোগীর ছুটি না হলে অন্য রোগীকে ভর্তি করা সম্ভব নয়। তবে এক্ষেত্রে কী ঘটেছিল খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। সঠিক তদন্ত হবে বলে আশাবাদী সবাই। 

Post a Comment

0 Comments