বেঙ্গল মিরর ডেস্ক: সাবেক স্ত্রীর করা মামলা থেকে মুক্তি পেলেন ক্রিকেটার মুহাম্মদ শামি। হাসিন জাহান কর্তৃক মামলা খারিজ। আর এই রায় সামনে আসতেই খুশি শামি। তিনি প্রথম প্রতিক্রিয়ায় জানান, জানতাম আদালতে ইনসাফ মিলবে। জানা গিয়েছে, ১ লক্ষ টাকা চেক প্রচারণার মামলা করেন হাসিন জাহান। সেই মামলা থেকে মুক্তি পেলেন ক্রিকেটার। জানা গিয়েছে, শামি ও তাঁর পরিবারের একাধিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিলেন হাসিন জাহান। হাসিন জাহান কলকাতাতেই মহম্মদ শামির বাড়িতে থাকছেন। তবে বর্তমানে মেয়ের পড়াশোনার কারণে দিল্লি ও কলকাতা মিলিয়ে যাতায়াত করতে হয় তাঁকে। অন্যদিকে, ম্যাচ না থাকলে, বেশিরভাগ সময়েই উত্তরপ্রদেশের আমরোহায় থাকেন মুহাম্মদ শামি। বর্তমানে তিনি লখনউ সুপার জায়েন্টের হয়ে আইপিএল খেলছেন তিনি।
এ দিন মামলা শেষে কোর্ট চত্বর ছাড়ার আগে সংবাদমাধ্যমকে মুহাম্মদ শামি বলেন, 'আমি জানতাম এই মামলায় রায় আমাদের পক্ষেই যাবে। কারণ আমি কোনও ভুল করিনি। যা টাকা দেওয়ার কথা ছিল, তার সমস্তটাই দিয়ে দিয়েছি। বাকি সবকিছু তো ঠিক রয়েছে।' গতকালের ম্যাচ খেলতে পারননি শামি। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট খেলোয়াড় বলেন, 'কীই বা করতে পারি? ম্যাচে যা হতে পারে, মাঠে যা হতে পারে, মাঠের বাইরে যা হতে পারে.. সবকিছুই ঠিক করার চেষ্টা করে যাই।'

0 Comments