বেঙ্গল মিরর ডেস্ক: মুখে যুদ্ধবিরতির কথা বললেও ওয়াদা খেলাপ করছে ইসরাইল। দেখা যাচ্ছে, লেবাননজুড়ে অব্যাহত বোমাবাজি। ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় সহিংসতাও তীব্র আকার ধারণ করেছে বলে খবর। ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে আগে যুদ্ধবিরতি চললেও ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল।
এ নিয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে প্রাণঘাতীহামলাগুলোর একটি হয়েছে দক্ষিণাঞ্চলে সাকসাকিয়েহ শহরে। সেখানে অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। সরকারি মন্ত্রণালয় আরও জানায়, ওই হামলায় নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা অব্যাহত রয়েছে। এ ছাড়া নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সি মেয়ে নিহত হন।কর্মকর্তাদের ভাষ্যমতে, প্রথম হামলার পর বাবা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। পরে চিকিৎসা নেওয়ার সময় তৃতীয় একটি ড্রোন হামলায় মেয়েটি নিহত হয় বলে অভিযোগ উঠেছে। ফলে শান্তির আশা কিছুতেই দেখা যাচ্ছ না।

0 Comments