বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্যের বিধানসভা ভোট শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। সব দলের তরফে পুরোদমে চলছে প্রচার। প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিদায়ী বিধায়ক কানাইচন্দ্র মন্ডল। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র এবার তৃণমূলের টিকিট পাননি। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন কানাইচন্দ্র মন্ডল। একসময় সিপিএমে ছিলেন তিনি। পরবর্তীতে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দেন। এবার ফের শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন। ২০১১ ও ২০১৬-তে সিপিএমের টিকিটে জয়ী হয়ে নবগ্রামের বিধায়ক হয়েছিলেন কানাই মণ্ডল। পরে তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর ২০২১-এ ফের বিধায়ক হন। তবে এবার টিকিট পাননি তিনি।
জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে এই বিধায়কের বাড়িতে তল্লাশি চালাত গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। কুন্তল ঘোষের বিরুদ্ধে যে ১০৪ পাতার চার্জশিট পেশ করা হয় তাতে তাপস মণ্ডলের কাছ থেকে একটি রেজিস্ট্রার উদ্ধার হওয়ার কথা ছিল। ওই রেজিস্ট্রারে ‘কালেকশন এজেন্ট’ হিসেবে কানাই মণ্ডলের নাম ছিল বলে জানা যায়। অনেকেই প্রশ্ন তুলছেন, চাকরি চুরি দায়ে যার নাম সামনে এসেছেন সেই বিজেপি নেতা হবে। শুধু তাই নয়, বিজেপি কি ওয়াসিং-মেশিন?

0 Comments