প্রকাশ্যে খুনের স্বীকারোক্তি, তবে ব্রিজভূষণকে কেন গ্রেফতার নয়? প্রশ্ন তুলল তৃণমূল

বেঙ্গল মিরর ডেস্ক: এক টিভি ইন্টারভিউতে সাক্ষাৎকার চলছে। মহিলা উপস্থাপককে সেই কুখ্যাত ব্রিজভুষণ শরণ সিং বলছেন, হ্যাঁ খুন করেছি। নিজের হাতে গুলি করে খুন করেছি। আমার চোখের সামনে বন্ধুকে গুলি করে খুন করা হয়েছিল। খুনের বদলা নিতে পাল্টা তাকে গুলি করে খুন করেছিলাম। কোনও শাস্তি হয়নি? নির্বিকার ব্রিজের স্বীকারোক্তি, ক্রস ফায়ারিং ছিল। দু’পক্ষেরই লোকজন খুন হয়েছিল। তাই মামলা দাঁড়ায়নি। অসাধারণ স্বীকারোক্তি। 

বিতর্কিত নেতা

এবার এ নিয়ে কড়া মন্তব্য দেখা গেল তৃণমূলের মুখপত্র জাগোবাংলায়। লেখা হয়েছে, ''ব্রিজভূষণই সোনা জিতে আসা মহিলা কুস্তিগিরদের যৌন লাঞ্ছনা করেও প্রধানমন্ত্রীর পাশে বসার সাহস দেখায়। বিজেপির এই সাংসদের বিরুদ্ধে পকসো মামলাও রয়েছে। এবার সরাসরি খুনের স্বীকারোক্তি। তারপরেও গ্রেফতার নয়!''

Post a Comment

0 Comments