জাহানারা খাতুন
প্রখ্যাত উর্দু কবি, গীতিকার ও চলচ্চিত্র জগতের তারকা জাভেদ আখতার-এর কর্মসূচি মুলতুবি করলপশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। জানা গিয়েছে, ৩১ আগস্ট, ১,২ ও ৩ সেপ্টেম্বর কলকাতার এক নামী অডিটোরিয়ামে অনুষ্ঠান করছল ররাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরেরঅধীনে থাকা পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। সেই কর্মসূচি আপাতত মুলতুবি করা হয়েছে। অনেকেই বলছেন, কট্টরপন্থীদের চাপে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
এ নিয়ে উর্দু অ্যাকাডেমির সদস্য সচিব নুজহাত জয়নাব জানান, অনিবার্য কারণে আগামী কর্মসূচি মুলতুবি থাকছে। পেছনের কারণ তিনি জানাতে চাননি।
![]() |
| গ্রাফিক্স ছবি সঙ্গে আন্দোলনকারীরা |
অনেকেই জানেন যে, রাজ্যে বহু উর্দুভাষী রয়েছেন। সেই মানুষজনের কথা ভেবে উর্দুভাষার বিকাশ ও সংস্কৃতির ঐতিহ্য রক্ষার জন্য তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। শিক্ষা, সংস্কৃতির উপর কাজ করে সংস্থাটি। এই অ্যাকাডেমির নিজস্ব লাইব্রেরি আছে। আছে প্রকাশনা ও ল্যাঙ্গুয়েজ শিক্ষার কোর্স। এর বাইরে বইমেলা ও মুশায়েরা বা কবি সম্মেলন করে উর্দু অ্যাকাডেমি। এবারের মুশায়েরায় জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক তৈরি হয়। শহর কলকাতার ইমাম, মুফতিরা সরব হয়েছেন। অনুষ্ঠান থেকে জাভেদ আখতারকে বাদ দিতে হবে বলে দাবি তুলেছে কলকাতা জেলা জমিয়তে উলামা-ই হিন্দ।
দৈনিক পুবের কলম, ইন্ডিয়া টুডে, নিউজ ১৮ প্রভৃতির খবর থেকে জানা যায়, শুক্রবার বিকালে একাধিক মসজিদের ইমাম, বেশ কিছু আলেম-উলামা উর্দু অ্যাকাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে আলেম সমাজের প্রতিনিধি হিসাবে ছিলেন কলকাতা জেলা জমিয়তে উলামা-ই হিন্দ-এর সম্পাদক জিল্লুর রহমান আরিফ, সভাপতি হাফিজ আবদুর রাজ্জাক, মুফতি খ রশিদ, মাওলানা জিয়াউদ্দিন, মুফতি মাওলানা মোসাররফ হোসেন, মুফতি আবদুল মুহিত প্রমুখ। অন্যদিকে উর্দু অ্যাকাডেমির হয়ে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাংসদ নাদিমুল হক, অন্যতম সদস্য এস এম হায়দার, ইস্তিয়াক আহমেদ রাজু, মোখতার আলি, অধ্যাপক দবির আহমেদ প্রমুখ। জানা গিয়েছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা হয়েছে। আলেম সমাজ জাভেদ আখতারকে নিয়ে তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। শেষে প্রতিনিধিদলের অন্যতম সদস্য জিল্লুর রহমান আরিফ সংবাদমাধ্যমে বলেন, আমরা ইসলাম ধর্মের খেলাফ ও আপমানজনক মন্তব্যকারী ব্যক্তির বিরুদ্ধে আপত্তি জানিয়েছি। তিনি আল্লাহ বা ভগবানকে অস্বীকার করতেই পারেন, কিন্তু কারও ধর্মীয় বিশ্বাসকে অপমান করা সংবিধানের পরিপন্থী। অন্য এক প্রশ্নের জবাবে মাওলানা জিয়াউদ্দিন বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে ইতিবাচক পদক্ষেপ না হলে বড় আন্দোলন হবে। শহর কলকাতার একাধিক রাস্তায় মুশায়েরার পোস্টার ছিঁড়ে ফেলার খবর আসছে। এ নিয়ে জানতে চাওয়া হলে আলেমরা বলেন, সাধারণ মানুষ আঘাত পেয়েছেন, তারই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
জানা গিয়েছে, আজ শনিবার দুপুর ২টার পর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা বলেন সাংসদ তথা উর্দু অ্যাকাডেমির ভাইস-চেয়ারম্যান নাদিমুল হক। এ দিকে দেখা গেল অ্যাকাডেমির সদস্য সচিব কর্মসূচি মুলতুবির কথা ঘোষণা করেছেন। অবশ্য আর এক সদস্য অধ্যাপক দবীর আহমেদ জানান, পরবর্তী দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।
জানা গিয়েছে, এ বছর উর্দু অ্যাকাডেমি একটি মুশায়েরায জাভেদ আখতার-এর আমন্ত্রণ নিয়ে বিতর্ক তৈরি করে কিছু আলেম। উর্দু কবি ও সাহিত্যিক জাভেদ আখতার অভিনেত্রী শাবানা আজমি-র স্বামী। অভিযোগ, জাভেদ আখতার শুধু একজন স্বঘোষিত নাস্তিকই নন, তিনি মহান আল্লাহকে ব্যঙ্গকারী এবং ইসলামী রীতি-রেওয়াজ তথা শরিয়তের ঘোরতর বিরোধী। তাই তাঁকে বাদ দিয়ে অনুষ্ঠান করার দাবি তুলেছেন খোদ রেড রোডের ইমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান, রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি। একজন গুণী ব্যক্তির কর্মসূচি বাতিল করা ঠিক হয়নি বলেও মন্তব্য করছেন কেউ কেউ।
প্রসঙ্গত, তিনি পাঁচ বার জাতীয় পুরস্কার পান, এছারাও পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন তার কবিতা সংগ্রহ "লাভা"র জন্য। ২০২০ সালে তিনি 'রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড' অর্জন করেন।

0 Comments