'পারিবারিক স্বৈরাচারীতা মানতে পারলাম না, তাই দল ত্যাগ করলাম' - সৌমিত্র খাঁ
Wednesday, January 09, 2019
আসিফ রেজা আনসারীঃ বিজেপিতে মৌসুমী ঝড় তো ছিলই, এবার সৌমিত্র! বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খানের দল ত্যাগের সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। এবার তা সত্যে পরিণত হল। সব জল্পনার অবসান হল বিজেপিতে যোগদানের মাধ্যমে। আজ প্রায় আড়াইটে নাগাদ বিজেপির কেন্দ্রীয় দপ্তরে সেই দলে যোগ দিলেন তিনি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মুকুল রায় ও রাহুল সিনহা সহ অন্যান্যদের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। বেঙ্গল মিররের তরফে উনাকে ফোন করা হলে রীতিমত ক্ষোভ উগরে দেন তৃণমূলের উপর। তিনি বলেন, "পারিবারিক স্বৈরাচারীতা মানতে পারলাম না' তাই দল ত্যাগ করলাম।" অভিষেক ব্যানার্জি পুলিশি স্বৈরাচারীতা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য কদিন আগে বাঁকুড়ার পুলিশ সুপারের সাথে উনার বচসা হয়। তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাজ্য গণতান্ত্রিক পরিবেশ নেই এবং রোজ মানুষ খুন হচ্ছেন বলেও অভিযোগ।
0 Comments