রায়দিঘী নাট্য উৎসব উৎসাহ ও উদ্দীপনায় জমজমাট

নিজস্ব সংবাদদাতা, রায়দিঘী, ৫ জানুয়ারিঃ দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘী থানার কাশীনগরে কাশীনগর স্কুলের মঞ্চে এলাকার সমস্ত সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিত্ব এবং প্রগতি নাট্য সংস্থার উদ্যোগে শুরু হল তিন দিন ব্যাপী নাট্য অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি ও বিভিন্ন প্রবীণ নাট্য ব্যক্তিত্বগন। প্রথম দিনে উদ্বোধনী নাটক হিসাবে মঞ্চস্থ হল 'টান'। প্রগতি নাট্য সংস্থার আয়োজনে কাশীনগর স্কুল মাঠে এটি তাদের এগারোতম বর্ষের অনুষ্ঠান। আজ থেকে প্রায় এক দশক আগে প্রথমে স্থানীয় কিছু যুবক মিলে এই অনুষ্ঠান শুরু করেছিল। এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।
ছবি সৌজন্যে: নবাব মল্লিক

Post a Comment

0 Comments