মিথ্যা বলছেন গায়িকা সোমলতা প্রতিবাদে দেওয়ান চন্দ হাইস্কুলের ছাত্রদের মিছিল

বিশেষ সংবাদদাতা, বেঙ্গল মিরর, ধূপগুড়ি, ৬ জানুয়ারিঃ তাকে অপমান করা হয়নি এমনকি দুর্ব্যবহারও নয়। অথচ ফেসবুকে লাইভ করে মিথ্যা অভিযোগ করছেন উনি এইটাই বলছে ধূপগুড়ির কালীরহাট দেওয়ানচন্দ্র হাইস্কুলের পড়ুয়া থেকে শিক্ষক। প্রসঙ্গত জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দেওয়ান চন্দ্র হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য। গত ৪ তারিখ ছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে নাকি শিল্পীকে অপমান করা হয় বলে অভিযোগ। সোমলতা আচার্য ফেসবুকে লাইভ করে অভিযোগ করেছেন। এরই প্রতিবাদে পথে নামলেন ওই স্কুলের পড়ুয়ারা। আজ রবিবার ধূপগুড়ি ব্লকের কালীরহাট হাইস্কুলের পড়ুয়ারা প্রায় পাঁচ কিলোমিটার মিছিল করে বিক্ষোভ ও নিন্দা জানালেন শিল্পীর মিথ্যা অভিযোগের। স্কুলের পড়ুয়াদের দাবি, সোমলতা আচার্য মিথ্যা বলছেন। স্কুলের শিক্ষক অর্নব সাহার নামে মিথ্যা অভিযোগ করছেন শিল্পী। শুধুমাত্র মাইক ম্যানকে সাউন্ড বাড়াতে বলেছিলেন ওই স্কুলের শিক্ষক অর্নব সাহা। এর বাইরে আর কিছুই ঘটেনি অথচ সোমলতা ফেসবুকে লাইভ করে শিক্ষক ও ধূপগুড়িকে অপমানিত করেছেন এমনটাই দাবি পড়ুয়াদের।
উল্লেখ্য, সোমলতার অভিযোগ, সেই স্কুলের শিক্ষক অর্ণব মঞ্চে উঠে সোমলতার সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এমনকি মঞ্চে উঠে দর্শকদের উসকানি দিচ্ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। সোমলতার টিমকে আটকে রাখার চেষ্টারও অভিযোগ এনেছেন শিল্পী।বিতর্ক জড়িত শিক্ষক অর্ণব বাবু বলেন, অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম নিয়ে সমস্যা হয়। তিনি এও বলেছেন, সোমলতার ব্যান্ডের পছন্দ মত নির্দিষ্ট সংস্থার সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে অথচ অনুষ্ঠান শুরু হওয়ার পর দূরের শ্রোতারা কিছুই শুনতে পারছিলেন না। তিনি সেই কথা জানাতেই মঞ্চে উঠেছিলেন।
এই নিয়ে বেঙ্গল মিররের পক্ষে সোমলতা আচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে চাননি। উনার এক কর্মীর মাধ্যমে জানান, আমাদের যা বলার ফেসবুকে বলেছি। যদি সত্যিই অপমান বা হেনস্থা করা হয়ে থাকে তবে মামলা করা হবে না কেন প্রশ্ন করা হলে কোনো উত্তর দিতে পারেননি তিনি।
ফটো ফেসবুকের মাধ্যমে 

Post a Comment

0 Comments