বেঙ্গল মিরর ডেস্ক: এবার শতাব্দী প্রাচীন মহামেডান ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মুর্শিদাবাদের বিতর্কিত বিধায়ক তথা আজুপ নেতা হুমায়ুন কবির। প্রাক্তন তৃণমূল নেতা জানান, ক্রীড়া সংস্থার গৌরব ফিরবে। মানে খেলা ঘুরবে বলেই আশাবাদী তিনি। শুধু তাই নয়, নানান পরিকল্পনা আছে বলেও খবর। এ দিন তাঁর হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে।
শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "ঐতিহ্যের দায়ভার, নতুন পথের অঙ্গীকার— মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে যাত্রা শুরু! অত্যন্ত গর্ব ও আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ আমি ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হলাম। শতাব্দী প্রাচীন এই ক্লাবের দায়িত্ব গ্রহণ করা আমার জন্য কেবল একটি পদ নয়, বরং এক বিশাল প্রাপ্তি ও বড় দায়িত্ব।
মহামেডান স্পোর্টিং ক্লাবের ট্রাস্টের সকল সম্মানিত কর্মকর্তাদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আমার ওপর আস্থা রেখেছেন। আমার মূল লক্ষ্য হলো—এই ক্লাবের গৌরবময় ঐতিহ্যকে অটুট রাখা এবং আধুনিক ক্রীড়াক্ষেত্রে মহামেডান স্পোর্টিং ক্লাবকে আরও উন্নত থেকে উন্নতর স্থানে পৌঁছে দেওয়া। এই লড়াইয়ে আমি আপনাদের সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা একান্তভাবে কামনা করি। চলুন, আমরা সবাই মিলে এই ক্লাবকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাই।

0 Comments