ইউনানি মেডিসিনের নানান উদ্ভাবন নিয়ে জাতীয় সম্মেলন

আসিফ রেজা আনসারী

ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতির মধ্যে অন্যতম ও সুপরিচিত পদ্ধতি হল ইউনানি। গ্রিস বা ইউনান দেশে এর উৎপত্তি হলেও মুসলিম শাসনামলে ভারতে ইউনানি চিকিৎসার বিস্তার হয়। বর্তমানে সময়ের প্রেক্ষিতে কিভাবে ইউনানি মেডিসিনের নিত্যনৈমিত্তিক উদ্ভাবন হচ্ছে, দুনিয়াজুড়ে কি কি চলছে তা নিয়েই গুরুত্বপূর্ণ এক দিবসীয় সম্মেলন হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড. এইচ.এল রায় অডিটোরিয়ামে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন-এর রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন, কলকাতা ও যাদবপুর ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের বায়ো-ইক্যাভালেন্স স্টাডি সেন্টারের সহযোগিতায় এই সেমিনার হয় শুক্রবার। "ইনোভেশনস ইন ইউনানি মেডিসিন ফর ইন্টিগ্রেটিভ ড্রাগ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ কেয়ার" বিষয়ক জাতীয় সম্মেলনে বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের উপাচার্য প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য, কলকাতা ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার প্রফেসর ডা. মুহাম্মদ আইয়ুব, রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন, কলকাতার ডা. মুহাম্মদ নওয়াব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্ময় কর্মকার, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন-এর ডা. এন জাহির আহমেদ, ইউনানি গবেষক ডা. মুহাম্মদ মসিহুজ্জামান আনসারি। সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর সেলিম বক্স মণ্ডল।

এ দিনের সম্মেলন সম্পর্কে উদ্যোক্তারা জানান, সম্মেলনের লক্ষ্য ছিল বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একত্রিত করা, যাতে ইউনানি ওষুধে উদ্ভাবনী পদ্ধতি, বৈজ্ঞানিক অগ্রগতি এবং নতুন ওষুধের বিকাশ এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সবকিছুকে একত্রিত করা যায়।

এক প্রশ্নের জবাবে ডা. মুহাম্মদ নওয়াব বলেন, বর্তমান সময়ে বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে ইউনানির উপর মানুষের আস্থা বাড়ছে। এই ভরসাকে কাজে লাগিয়ে আগামীতে আরও উন্নতমানের চিকিৎসা দেওয়ার প্রচেষ্টাতেই আজকে সম্মেলন। অন্য এক বিষয়ে কলকাতা ইউনানি মেডিক্যাল কলেজের ডাক্তার এমএ পারভেজ বলেন, ইউনানি পদ্ধতি শিকড় থেকেই অসুখ নির্মূল করে, স্বাভাবিকভাবে নির্ভরযোগ্য ও প্রাকৃতিক চিকিৎসা হিসেবে ইউনানি মানুষের প্রথম পছন্দ হিসেবে উঠে আসছে।

Post a Comment

0 Comments