বেঙ্গল মিরর ডেস্ক: এইবারের ভোট বিজেপির হার নিশ্চিত। তাই ভোট গণনার আগের দিন এজেন্সিকে ব্যবহার করে রাজনীতি বিজেপির। বহু ঘটনার তদন্তের নিষ্পত্তি হয়নি। অথচ ভোট গণনার আগের দিন অতি সক্রিয় হয়ে পড়ল এনআইএ। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এমনই মনে করছে তৃণমূল। দলের মুখপত্র জাগো বাংলায় এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় লেখা হয়েছে, ''মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধনের কাজে আসা তৃণমূলের একাধিক নেতা ও নির্বাচনী এজেন্টকে তলব করল এনআইএ। রবিবার বেলা ১২টার মধ্যে কালিয়াচক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকে। আব্দুল রহমান বর্তমানে মালদহ জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে তাঁর কাছে এই নোটিশ পৌঁছয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ খতিয়ে দেখতে কলকাতা হাই কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকদের একটি দল মালদহে গিয়েছিলেন। অভিযোগ, মোথাবাড়িতে ওই সাতজন বিচারককে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। এমনকি গভীর রাত পর্যন্ত তাঁদের কালিয়াচক-২ ব্লক অফিসের ভেতরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। গণনার আগের দিন এনআইএর এই অতি সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন।''
0 Comments