বেঙ্গল মিরর ডেস্ক: রবিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত হল ইউসিমাস ওয়েস্ট বেঙ্গলের ১৭তম রাজ্যস্তরীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের অ্যাকাডেমিক দক্ষতা এবং মেন্টাল অ্যারিথমেটিকের অসাধারণ কৃতিত্বকে উৎসাহিত ও সম্মান জানানো হয়। ব্রেন ডেভেলপমেন্টে বিশ্বব্যাপী স্বীকৃত শিক্ষা কর্মসূচি ইউসিএমএএস-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১০০০টি ট্রফি বিতরণ করা হয় এবং ১৭০ জন কৃতী ছাত্রছাত্রীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয় — যারা মেন্টাল অ্যারিথমেটিক এবং সামগ্রিক শিক্ষাগত উৎকর্ষে অসাধারণ সাফল্য অর্জন করেছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিএমএএস ইন্ডিয়ার সিইও ড. স্নেহল কারিয়া এবং ইউসিএমএএস ওয়েস্ট বেঙ্গলের হেড অফ অপারেশনস মি. এন. আনন্দ। তাঁরা ছাত্রছাত্রীদের অধ্যবসায়, শৃঙ্খলা এবং ধারাবাহিক কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন। ড. স্নেহল কারিয়া বলেন, “ইউসিএমএএস প্রোগ্রাম শিশুদের মধ্যে ক্রিটিকাল থিঙ্কিং এবং কনসেন্ট্রেশন ডেভেলপ করার এক অসাধারণ মাধ্যম। আজকের এই ছাত্রছাত্রীদের সাফল্য ভারতের আগামী প্রজন্মের বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্যের ইঙ্গিত।”
![]() |
| ছবিতে ইউসিএমএএস-এর কর্তারা |
মি. এন. আনন্দ বলেন, “পশ্চিমবঙ্গ সবসময়ই অসাধারণ সম্ভাবনাময়। আজকের এই অনুষ্ঠান ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন — যারা শিক্ষা যাত্রাকে সত্যিই অর্থবহ করে তুলেছেন।”
এই অনুষ্ঠান ইউসিএমএএস ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যার লক্ষ্য হল অ্যাবাকাস ও মেন্টাল ম্যাথ-এর মাধ্যমে শিশুদের কগনিটিভ স্কিল উন্নয়ন। এই দিনটি শুধুমাত্র একাডেমিক কৃতিত্ব নয়, বরং আত্মবিশ্বাস ও সার্বিক বিকাশের উদ্যাপন হিসেবেও চিহ্নিত হয়ে রইল।
অনুষ্ঠান শেষ হয় আনন্দঘন মুহূর্ত, গ্রুপ ফটো এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পথে সাফল্যের জন্য উৎসাহ দিয়ে। ইউসিএমএএস-এর এই ১৭তম রাজ্যস্তরীয় প্রতিযোগিতা আবারও প্রমাণ করে দিল যে তারা এক ভিন্নধর্মী শিক্ষার মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব তৈরি করতে বদ্ধপরিকর।

0 Comments