বেঙ্গল মিরর ডেস্ক: দলের তরুণ নেতা প্রতীক-উর রহমানের ক্ষোভ ঘিরে হাজারও বিতর্ক তৈরি হয়েছে। একইসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে তৃণমূলের সমর্থিত ছাত্রদের বিক্ষোভ ঘিরে সেলিমের নামে অভিযোগ করা হচ্ছিল যে তিনি সাংবাদিকদের কলার খোসা দেখিয়েছেন। শুক্রবার এ নিয়ে সবটা খোলাসা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম। দীর্ঘ দুদিনের প্রতীক-উর নিয়ে নীরবতা ভেঙেছেন সেলিম। শুধু তাই নয়, মুখ খুলেছেন কলার খোসা বিতর্কেও। শুক্রবার সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন তিনি। নাম না করেও প্রতীক উরকে নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ বক্তব্যও রাখেন।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পর্কে সেলিমের বক্তব্য, “কলার খোসা রাস্তায় পড়ে থাকলে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তুলে নিতে হয়।” তখনই বৃহস্পতিবারের ঘটনাপ্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, “কাল আমি একটা জায়গায় যাচ্ছিলেন, পাথরের শান বাঁধানো, সেখানে দেখলাম কেউ কলার খোসা ফেলে রেখেছিলেন। আমি তুলে রাখলাম। আমার গাড়ির চালককে বললাম, ডাস্টবিনে ফেলে দিতে।” তাঁর কথায়, “আমি তো সাংবাদিকদের বলতে পারি না ফেলে দিতে।”
অন্যদিকে প্রতীক-উর বিতর্ক প্রসঙ্গে সেলিমের এই বক্তব্য, অনেকটাই ইঙ্গিতবাহী বলে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য। সন্তান হারানোর যন্ত্রণা সঙ্গে তুলনা করেন বিষয়টি। কলার খোসায় পা পড়লে যেমন পা পিছলায়, খোসা রাস্তা থেকে তুলে ফেলতে হয়! তেমনি অতল গহ্বরে স্বজনদের কেউ তলিয়ে গেলে, অবশ্যই তাঁকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সেলিম একথা বললেন, সঙ্গে এটাও বললেন, এটাও মাথায় রাখতে হবে, তাঁকে বাঁচাতে গিয়ে রক্ষাকারী নিজেও যাতে, সেই গহ্বরে তলিয়ে না যান!

0 Comments